স্বামীর টাকা হজম করা এতো টাও সহজ না। আজকে স্বামীর সাথে শাড়ির দোকানে গেলাম সে বাজেট দিলো ১৫০০। তার ইনকাম ভালোই তবুও । একটা শাড়ি চোখে পড়লো ৩৫০০ বলছে আস্কিং প্রাইজ ২০০০ হলে দিয়ে দিতো দামাদামি করলে।
শাড়িটা গায়ে ধরে দেখছি কয়েকবার কিন্তু যখন দাম করতে যাবো দোকানদারের সামমেই বলে উঠলো শাড়ি সে নিবেনা ; অন্য শাড়ি দেখাতে নয়তো আজকে কিনবেই না।
দোকানদার আংকেল টা সরাসরি বল্ল কিনবেন নাতো দোকানে এসে দেখেন কেন? সত্যি বলতে অনেক অপমান ফিল করছি আমি; আমাকে সাইডে নিয়ে এসে সে বলে তোমাকে ১৫০০ বলছি এর বাইরে আমি এক টাকাও দিব না আর এই শাড়ি আমি দাম ও করবো না।
আমি তার সাথে বিয়ের ৫ বছর এখন পর্যন্ত শাড়ি কিনতে যাইনি বা কোন থ্রিপিস ও না। অনলাইন থেকে নিতাম সে মাঝেমধ্যে টাকা দিতো বাকিসময় নিজের টাকা দিয়ে কিনতাম। কিছুদিন ধরে আমার হাত একদম ফাঁকা। কথা শাড়ির না সে না দিলেও আমার কস্ট ছিলো না। দামাদামি করে দোকানদার যদি না দিতো চলে আসতাম কিন্তু সে তাদের সামনে যে ব্যবহার করলো খুব খারাপ লাগলো।
বিয়ের আগে আমাকে বাবামা পুরো শপিংমল ঘুরে সবচেয়ে দামী ড্রেস টাই পড়াইছে। এখন সম্পর্কের বিয়ে তাই শপিংমল এর চেহারাই ভুলে গেছি। আজ গেলাম এভাবে অপমানিত হলাম; আসার সময় পুরো রাস্তা চোখের পানি পড়ছে।
নারীদের নিজের টাকা থাকা অনেক জরুরী বোনেরা। আজকে টাকা থাকলে হয়তোবা আমি কয়েক দোকান দেখে অন্ততপক্ষে দামাদামি করে আসতে পাড়তাম মনের শান্তি পেতাম; লজ্জাও পেতে হতো না। নারীদের টাকা তার মত প্রকাশের স্বাধীনতা দেয়।
#কপি পোস্ট
#creatorsearchinsights #foryoupage❤️❤️ #viralontiktokforyou #foruyou






































































